• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

কাঠালিয়ায় হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকায় ভোগান্তিতে সরকারী কর্মকর্তা কর্মচারীরা

banglar anandabazar / ৪৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

বিষেশ প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার সরকারী সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের।

জানাযায় কাঠালিয়া উপজেলায় হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকায়, অতিরিক্ত দায়িত্ব পালন করেন মঠবাড়িয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ রুহুল আমিন। সপ্তাহে ২ দিন কাঠালিয়া কাজ করার কথা থাকলেও তিনি সপ্তাহে একদিন (সোমবার) কাঠালিয়া আসেন। গুরুপুর্ন কাছ থাকলে মটোরসাইকেল যোগে মাঠবাড়িয়া থেকে কাজ করিয়ে নিয়ে আসেন অফিস সহায়ক নিখিল। সুধু কাঠালিয়া নয় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায়ও অতিরিক্ত দায়িত্ব পালন করেন রুহুল আমিন।

কাঠালিয়া উপজেলার সরকারী কর্মকর্তা কর্মচারীরা বলেন, এই উপজেলায় হিসাবরক্ষণ অফিসার না থাকায় আমরা চরম ভোগান্তিতে আছি। কাঠালিয়া উপজেলায় একজন স্থায়ী হিসাবরক্ষণ কর্মকরর্তা থাকলে আমাদের ভোগান্তি লাগব হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজনুর রহমান বলেন, দূর্গম উপজেলা হিসেবে একজন স্থায়ী হিসাবরক্ষণ কর্মকর্তার দরকার, তাহলে উপজেলার সকল দপ্তরিক কাজের সহায়তা হবে ও ভোগান্তি লাগব হবে।

 

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category