• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

কাঠালিয়ায় আওয়ামী যুবলীগের দুই গ্রুপের শান্তি মিছিলে ভিন্ন ভিন্ন স্লোগান

banglar anandabazar / ৪৪২ Time View
Update : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি, ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা আওয়ামী যুবলীগের দুই গ্রুপের শান্তি মিসিল, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনিরের নেতৃত্বে শান্তি অনুষ্ঠিত হয়েছে।

কিবরিয়া সিকদারের মিছিলের নেতাকর্মীরা সকাল ১১ টায় কাঠালিয়া রাজাপুর ১ আসনের বর্তমান সাংসদ বজলুল হক হারুনের নামে স্লোগান দিয়ে, কিবরিয়া সিকদারের বাসার সামনে থেকে মিছিল শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন । অপর দিকে এমদাদুল হক মনিরের নেতৃত্বে সকাল সোয়া ১১টায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ থেকে নেতাকর্মীরা, ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমুর স্লোগান দিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। দুই দলের ব্যানারেও ছিলো দুই নেতার ছবি। মিছিলে সক্রিয় ভুমিকা পালন করেছে কাঠালিয়া থানার পুলিশ সদস্যরা।

 

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category