স্টাফ রিপোর্টার, ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে, বারবার নির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হোসেন রিপন, শৌলজালিয়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন মূলক কাজে মুখ্য ভূমিকা পালন করে জনগনের মন জয় করেছেন।
জানাযায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে পরপর তিন বার নির্বাচিত হয়ে উন্নয়নে পাল্টে দিয়েছে ইউনিয়নের চিত্র। বেড়িবাঁধ, রাস্তাঘাট, ব্রীজ, কালবার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন মুলক কাজ করেছেন। এবং বাল্যবিবাহ ও মাদক নিয়ন্ত্রণে গুরুপুর্ন ভুমিকা রেখে জনগনের কাছে অতি প্রিয় হয়েছে চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন।
এলাকাবাসী জানান, শৌলজালিয়া ইউনিয়নের সকল মানুষের মুখে হাসি ফুটিয়েছেন রিপন চেয়ারম্যান। চেয়ারম্যান আমাদের ইউনিয়নে বেড়িবাঁধ, রাস্তাঘাট, ব্রীজ, কালবার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা করেছেন। এই চেয়ারম্যান আবারো আসতে পারলে আমাদের ইউনিয়নের বাকি কাজও সম্পর্ন্ন করবেন।