• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বাউফলে জাতীয় ভোটার দিবস পালিত

banglar anandabazar / ৪৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ “ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর বাউফলে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২রা মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাউফল নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিসার তরিকুল ইসলামের সভাপত্বিতে সভায় প্রধান অতিথির উপজেলা নির্বাহি অফিসার আল-আমিন আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, সমাজসেবা অফিসার মনিরুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা মাহবুবা বেগম, মোঃ রাসেল, ইমরান হোসেন বাপ্পি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category