কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মরিচ বুনিয়া গ্রামে, মোঃ শাহজাহান হাওলাদার (৬৫) নামে এক ব্যাক্তিকে জমি জমা সংক্রান্ত জেরে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মোঃ এমাদুল হাওলাদার, এবং তার দুই ছেলে সমরাজ, শাহীন ও স্ত্রী লিলিয়া বেগমের বিরুদ্ধে। এই ঘটানায় কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন শাহজাহানের পুত্র আলী হায়দার।
অভিযোগ সুত্রে পাওয়াযায়, শাহজাহান এবং এমাদুল আপন ভাই। দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছে এদের মাঝে। ৩ মার্চ সকাল আনুমানিক ১১ টায় এমাদুল স্ত্রী সন্তান সহ এসে অকত্য ভাষায় গালিগালাজ করেন শাহজাহানদের। তখন শাহজাহান ইউপি সদস্যের কাছে নালিশ দেবার উদ্দেশ্যে যাওয়ার জন্য রাস্তায় উঠলেই এমাদুল লোকজন নিয়ে পথরোধ করে, লাঠিসোঁটা দিয়া হামলা চালায় শাহজাহানের উপর। লাঠির আগাতে শাহজাহানের হাতের আঙুল ভেঙে যায়। শাহজাহান বাঁচার জন্য চিৎরকার চেঁচামেচি করলে, শাহজাহানের পরিবারের লোকজন জেয়ে তাকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানের ডাক্তার প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেলে পাঠিয়েছে।
শাহজাহানের স্ত্রী অজুফা বেগম বলেন, ৩ মার্চ সাকাল ১১ টার দিকে এমাদুল লোকজন নিয়ে এসে আমাদের অকত্য ভাষায় গালিগালাজ করে, এবং আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। তখন আমার স্বামি শাহজাহান মেম্বারের কাছে বিচার দেয়ার জন্য গেলে। রাস্তার মাঝে এমাদুল লোকজন নিয়ে আমার স্বামীকে মারধর করে হাতের আঙুল ভেঙে দেয়।
অভিযুক্ত এমাদুল বলেন, আমি দোকানে বসা ছিলাম আমার কাছে এসে শাহজাহান আমার দাড়ি টেনে ধরে আমি ছারানোর চেষ্টা করেছি, আমি তাকে মারিনাই।