• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

নওগাঁয় মরহুম আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

banglar anandabazar / ৪১৯ Time View
Update : সোমবার, ৬ মার্চ, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের ১০ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সোমবার (৬ মার্চ) পারিবারিক ও জেলা দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে আজ সকালে মরহুমের গ্রামের বাড়ি চকপ্রাণ মহল্লায় তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, মিলাদ মাহফিল ও মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মরহুম আব্দুল জলিল এর পুত্র ও নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস-চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজাসহ আওয়ামী লীগের অংগসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আব্দুল জলিল ১৯৩৯ সালে নওগাঁ শহরের চকপ্রাণ মহল্লায় জন্মগ্রহণ করেন এবং ২০১৩ সালের ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক।

তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৫০-এর দশকের শেষ ভাগে। ছাত্রজীবনেই তিনি তৎকালীন বিভিন্ন আন্দোলন অংশগ্রহণ করতে শুরু করেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। তাঁর অন্যতম পরিচয় ছিল ‘নওগাঁর জলিল’ হিসেবে। আব্দুল জলিল ১৯৫৭ সালে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৬০ সালে বগুড়া আজিজুল হক কলেজ থেকে ইন্টারমিডিয়েট, ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) এবং ১৯৬৪ সালে এমএ ডিগ্রি লাভ করেন।

মুক্তিযুদ্ধ চলাকালে ৭ নম্বর সেক্টরের মুখ্য সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে নওগাঁ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আবদুল জলিল পরপর দুইবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, ১৯৯৬ সালে প্রেসিডিয়াম সদস্য, ২০০২ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০০ সালে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান। সর্বশেষ তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেব দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category