বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এলজিইডির অধিকাংশ কাজেই অনিয়ম চলছে বলে অভিযোগ উঠেছে। এই অনিয়মের মদতদাতা উপজেলা প্রকৌশলী সাদ জগলুল ফারুক। সরকারের বেতন খেয়ে ঠিকাদারের হয়ে কাজ করেন জগলুল ফারুক।
অনুসন্ধানে পাওয়াজায়,
- কাঠালিয়ার পঞ্চানন্দ রাস্তার কালবার্ট ৭ মার্চ রাতে ডালাই দিয়েছে, তথ্য পেয়েও আমলে নেয়নি উপজেলা প্রকৌশলী।
- উপজেলার তারাবুনিয়া ব্রীজের পাইলে টুকরা রড দিয়ে ডালাই করেছিলো যা স্থানিয় লোকের হাতে ধরা পরেছে।
- কৈখালী তারাবুনিয়া সড়ক নির্মানের ১ বছর না হতেই বিলিন হয়ে যাচ্ছে।
- কৈখালী বটতলা সড়কের ম্যারামতের কাজ আংশিক করে ফেলে রেখেছে, ব্যাবস্থা নিচ্ছেনা উপজেলা প্রকৌশলী।
- ৭৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শুরু করে ১ বছর ধরে ফেলে রেখেছে, চোখে দেখছেনা উপজেলা প্রকৌশলী।
- উপজেলার জমাদ্দার হাট ব্রীজ নির্মানের পাইল ৮০ ফুটের জায়গায় ৪০ ফুট বসানো হচ্ছে, পাইলের রড বাধায় হচ্ছে অনিয়ম তথ্য পেয়েও ব্যাবস্থা নেয়নি উপজেলা প্রকৌশলী জগলুল ফারুক।
এবিষয়ে উপজেলা প্রকৌশলীকে তথ্য দিতে ফোন করলে তিনি সাংবাদিকদের বলেন অফিসে আসেন চা খেয়ে যাবেন।