• শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

কাঁঠালিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু, এলাকায় শোক

banglar anandabazar / ২০২ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি উল্টে জাহিদুল ইসলাম (৩০) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জাহিদুল বালুবোঝাই ট্রলিটি নিয়ে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সেটি ঘোরানোর চেষ্টা করেন। এসময় চাকা বালুর মধ্যে দেবে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারায়। এতে চালক ছিটকে পড়ে বিদ্যালয়ের গেটের সাথে মাথায় গুরুতর আঘাত পান।

​পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহিদুলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category