• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান

banglar anandabazar / ৪৪৫ Time View
Update : সোমবার, ২০ মার্চ, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি।। বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মেমোরিয়াল ট্রাষ্ট এর উদ‍্যোগে রবিবার বিকেল তিনটায় নলছিটি দপদপিয়া বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে নলছিটি উপজেলার ৯ নং দপদপিয়া ইউনিয়ন কয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও যমুনা টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা দুলাল শাহা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও নলছিটি পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী রেমিডেন্স যোদ্ধা কয়াচরের বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিন মেজ ছেলে ইঞ্জিনিয়ার মইন ।
ইঞ্জিনিয়ার মইন বলেন আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন দেশের মানুষকে স্বাধীনতা উপহার দিয়েছেন তাই এই দেশের মানুষের প্রতি আমারও কর্তব্য রয়েছে আমিও চাই আমার গ্রামের মানুষ গুলো একটু স্বাচ্ছন্দে থাকুক সেজন্য আমার বাবার নামে কিছু দরিদ্র পরিবারকে আর্থিক অনুদান প্রদান করি। প্রতিটি পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে আমি যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমার গ্রামের দরিদ্র মানুষগুলোকে আর্থিক সহায়তা প্রদান করে যাব । তিনি তার বাবার জন্য এবং নিজের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সহকারী কমান্ডার শেখ হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী খান, ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মোঃ শামীম হোসেন ,নলছিটি উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো: লাইজুর রহমান রিয়াজ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মঈন হোসেন। আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান মনির,উপস্থিত ছিলেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক মোঃ আজমল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মেহেদী হাসান জাকির, জলিল হোসেন, দপদপিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য ও সদ্য আওয়ামী লীগ সভাপতি মোঃ হাসান বিশ্বাস। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিননের রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category