• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সুজানগরে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

banglar anandabazar / ৪৭০ Time View
Update : সোমবার, ২০ মার্চ, ২০২৩

এম মনিরুজ্জামান, পাবনা।। “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রশাসনের আয়োজনে, মুজিববর্ষে উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২২ মার্চ ২০২৩ ইং বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ের ৯৩ টি ঘরের শুভ উদ্বোধনের বিষয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে প্রেস ব্রিফিং করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলাম।এ সময় পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, প্রবীন সাংবাদিক ও সাপ্তাহিক পল্লী গ্রাম পত্রিকার প্রকাশক আব্দুর শুকুর, মহিলা কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক শাজাহান আলী, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল আলীম রিপন, বিটিভির প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, এশিয়ান টিভির প্রতিনিধি ফজলুল হক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি জামিলুর রহমান লিটন, অনলাইন এম টিভির ব্যবস্থাপনা পরিচালক এম মঞ্জুর রহমান, মাহফুজুর রহমান বকুল সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category