ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বাশবাড়ী কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঙ্গের উদ্দ্যোগে, ঢাকার ব্যাবসায়ী মোফাজ্জেল হোসেনর আর্থিক সহযোগীতায় দুই শতাধিক দুস্থ নারী পুরষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৫ মার্চ বিকাল ৩ ঘটিকায় বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আতিকুর রহমান রুবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৌলজালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম তালুকদার।