• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

কাঠালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত

banglar anandabazar / ৪৪৫ Time View
Update : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির কাঠালিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

আজ রবিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে পবিত্র মাহে রমজানের কারণে সংক্ষিপ্ত আকারে পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনী কুচকাওয়াজ প্রদর্শণ করেন।

কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির সালাম গ্রহণ করেন এবং এ সময় তার সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী উপস্থিত ছিলেন। কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ বজলুল করিম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি।

এ ছাড়াও বাদ জোহর, জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category