• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সুজানগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

banglar anandabazar / ৪৫৮ Time View
Update : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

এম মনিরুজ্জামান, পাবনা।। উপজেলা প্রশাসনের আয়োজনে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রোববার সকালে পাবনার সুজানগর‌ উপজেলা চত্বরে ও মুক্তিযোদ্ধা সংসদের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে,এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিসৌধে ও শহীদ কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়। পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা স্বাধীনতা দিবসের নানা আয়োজনে অংশগ্রহণ করেন। স্বাধীনতা দিবসের উদ্বোধন ও বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ,ডেপুটি কমান্ডার আব্দুল হাই, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সদস্য মাহমুদুজ্জামান মানিক, সাবেক ছাত্রনেতা কুতুব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন,যুগ্ন সম্পাদক মেহেদী মাসুদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর ছাত্রলীগের সভাপতি এসএম সোহাগ হোসেন প্রমুখ।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category