• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

মাহে রমজান খাদিজা ইয়াসমিন

banglar anandabazar / ২৩৪ Time View
Update : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

মাহে রমজান
খাদিজা ইয়াসমিন

এলোরে এলোরে মাহে রমজান
ঘরে ঘরে বহে খুশিরই বান।

ছোট বড় সবাই মিলে
তারাবীহ নামায পড়ে মসজিদে তে
রহমত মাগফিরাত আর নাজাতের মাস
অবহেলায় করো নাক নিজের সর্বনাশ।

কে আছো কে আছো ডাকে যে রব
নিজ জ্ঞানে নিজেকে সঁপে দাও আজ।
রমজানের নেয়ামত পেতে যদি চাও
সবার মাঝে নিজেকে বিলিয়ে দাও।

ধনী গরীব সবাই মিলে
চলো গড়ি মোদের সমাজটাকে।
সাওম শিখায় মোদের আত্মশুদ্ধি
বিবেকেকে জাগিয়ে তোলো,করো উপলব্ধি।

নিজেকে ভালো রাখা,ভালো থাকা নয়
সবাইকে সাথে নিয়ে ভালো থাকতে হয়।
রমজানের এই দিনে করি এই পণ
সদা সৎপথে গড়বো জীবন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category