• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

ঝালকাঠি’তে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

banglar anandabazar / ৩৮০ Time View
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রেসক্লাবের সামনে বুধবার বিকেলে নলছিটি সাংবাদিক সমাজের উদ্যোগে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের বিরুদ্ধে ঝালকাঠি’র সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আশিকুর রহমানের দায়ের করা মামলা মামলা নং ১০৬/২৩ তারিখ: ২৯/০৩/২০২৩ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নলছিটি প্রেসক্লার সভাপতি মোঃ এনায়েত কবির নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা গত ২৫ মার্চ রাতে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে সাইফুল উপস্থিত না থাকলেও একটি কুচক্রী মহলের নির্দেশনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে মামলায় ফাঁসানোর অভিযোগ করেন। তারা প্রশাসনের নিকট এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাংবাদিক মহল একত্রিত হয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category