বিবিচিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী মোঃআবদুর রহিম।
মো. আছিফ মল্লিক।। বরগুনার বেতাগী উপজেলার ১ নং বিবিচিনি ইউনিয়ন যুবলীগের সম্মেলনে তাক লাগিয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,নতুন কমিটির সভাপতি পদপ্রার্থী মোঃআবদুর রহিন।
বিবিচিনি ইউনিয়ন যুবলীগের সম্মেলনে শত শত কর্মীদের সমাগম দেখা দেয় তার মিছিলে। এর আগে বৃষ্টির হানা দিলেও বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত হন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। এসময় তার সমর্থকরা তার সাথে স্লোগানে স্লোগানে বরন করে নেয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।