ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি ১ আসনের সাংসদ বজলুল হক হারুন (এমপির) বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের কাজ দৃশ্যমান রয়েছে।
অবকাঠামো উন্নয়নে এগিয়ে চলছে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা । সমৃদ্ধ কাঠালিয়া ও স্বপ্নের মডেল উপজেলা গড়ার লক্ষ্যে বিশাল উন্নয়ন চলছে এ উপজেলায়।
উপজেলার ৩৫ মাধ্যমিক বিদ্যালয়, ১২০ টি প্রাথমিক বিদ্যালয়, সকল কলেজ ও মাদ্রাসায়র শহীদ মিনার নির্মান। এবং ২০০ টি গ্রামীণ রাস্তা নির্মান, ৫০ টি শিক্ষা প্রতিষ্টানের মাঠ ভরাট, সরাকারী বেসরকারী প্রতিষ্ঠানের আসবাবপত্র ক্রয়।
স্থানীয়রা বলছেন, ঝালকাঠি ১ আসনের সাংসদ, আলহাজ্ব বফজলুল হক হারুন কাঠালিয়াকে মডেল উপজেলায় পরিণত করার স্বপ্ন লালন করছেন, তার ইতিপূর্বে নানা উন্নয়ন কর্মকান্ডে বহুদূর এগিয়ে গেছে। বাস্তবায়িত দৃশ্যমান বড় বড় প্রকল্পের মাধ্যমে অবহেলিত কাঠালিয়া এখন সারাদেশে উন্নত উপজেলা হিসেবে পরিচিতি লাভ করেছে।
কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তরুন সিকদার বলেন, এমপি মহোদয়ের বরাদ্দকৃত টাকা দিয়ে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মান এবং ডিজিটাল ল্যাব স্থাপন সহ এলাকার ব্যাপক উন্নয়ন করতে পেরেছি এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।