• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নওগাঁর আত্রাইয়ে টিসিবি’র পণ্য বিক্রয়

banglar anandabazar / ৮৭১ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার।। নওগাঁর আত্রাইয়ে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় করেছে (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)। উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নে মোট ১২৭০ জন উপকার ভোগীদের মাঝে সুশৃঙ্খল ভাবে এ পণ্য বিক্রয় করা হয়েছে।

রবিবার (২-এপ্রিল )সকাল ১০ টায় হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিক্রিয়ের উদ্বোধন করেন ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন, এই সব টিসিবি পন্যের পুরো প্যাকেজের মূল্য ৪৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম,৮ নং হাটকালুড়া ইউ,পি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জাহাঙ্গীর আলম,

মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আব্দুল খালেক বিশা,মোঃ ইদ্রিস আলী বাবু,মোঃ বুলবুল আহম্মেদ,মোঃ সামসুর রহমান,মোঃ আজিজার, মোঃ সপন সরদার, মোঃ রফিকুল ইসলাম মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ বেগম আরা,মোছাঃ ডেজি আক্তার,মোছাঃ মর্জিনা বেগম প্রমুখ।

 

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category