• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

বাউফলে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ আটক মাদক কারবারি

banglar anandabazar / ৯০৬ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।। থানা পুলিশের অভিযানে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামের মোঃ সালাম হাওলাদার এর ছেলে মোঃ সোহাগ হাওলাদার (৩৮) আটক সহ তার কাছ থেকে দুটো নীল রংয়ের পলিথিন ব্যাগে মোরানো ১কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২রা এপ্রিল) গভীর রাতে থানা পুলিশ খবর পান যে উপজেলার কালাইয়া ইউনিয়নের লঞ্চ ঘাটের কাছে একটি ঘরের পাশে পলিথিন মোরানো একটি ব্যাগসহ গাঁজা নিয়ে এক লোক অবস্থান করছে। এমন খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে সোহাগকে আটক সহ তার সাথে পাওয়া ওই পলিথিনে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

এবিষয়ে বাউফল থানার নবাগত ওসি এটিএম আরিচুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।আর আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category