• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

পুলিশ সুপার কর্তৃক পুরস্কার পেলেন কাঠালিয়া থানা পুলিশ

banglar anandabazar / ৭৯৯ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

 

বিপুল পরিমাণ মাদক উদ্ধারের অভিযান সফল হয় পুলিশ সুপার কর্তৃক পুরস্কার পেলেন কাঠালিয়া থানা পুলিশ

কাঠালিয়া প্রতিনিধি।। কাঠালিয়া থানার এসআই(নিরস্ত্র) কে.এম রিয়াজ রহমানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসান মিল্টন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত-৩১ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ কাঠালিয়া থানায় একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার অর্ন্তগত ৫নং শৌলজালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ তালগাছিয়া সাকিনের তরিকুল ইসলাম সজল(৩০), পিতা- মৃত আঃ বারেক হাওলাদার এর দোতলা বসত ঘর হইতে ৩৫২২(তিন হাজার পাঁচ শত বাইশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামী তরিকুল ইসলাম সজল,ও অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করা হয়।

তারই ধারাবাহিকতায় মাদক উদ্ধার অভিযানের সফলতার পুরষ্কার হিসাবে এবং অন্যান্য পুলিশ সদস্যদের অনুপ্রানিত করতে বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান মহোদয় এর পক্ষে তার হাতে ১০০০০/- ( দশ হাজার টাকা) অর্থ পুরষ্কার প্রদান করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ঝালকাঠি মহোদয়।।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category