ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর চেঁচরী গ্রামের বাকে আলী হাওলাদারের পুত্র সোহাগ, মেয়ে সাথী, এবং শাহিনুর বেগম ও বাদশা হাওলাদারের উপর চলাচলের পথ বন্ধ করে ভবন নির্মান কারায়, এদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন, একই বাড়ির জাকির তালুকদারের স্ত্রী মাহিমা বেগম।
এবিষয়ে মাহিমা জানান, অভিযুক্ত ব্যাক্তিরা আমাদের বাড়ির উঠানের মাঝে চলাচলের পথ বন্ধ করে ভবন নির্মান করেছেন, আমি নিষেধ করতে গেলে আমাকে মারধর করেছে। এবিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।