• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

বাউফলে সিঁদ কেটে ঘুমন্ত নানী নাতনীকে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম, আটক -১

banglar anandabazar / ৪৮৮ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।। পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বউলতলী গ্রামে গভীর রাতে ঘরের সিঁদ কেটে ঘুমন্ত অবস্থায় থাকা নানী ও নাতনীকে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে আহত করা হয়েছে। এত সন্দেহজনক অবস্থায় একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩রা এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

জানা গেছে, গভীর রাতে বসত ঘরের দক্ষিণ পাশের বারান্দার সিঁদ কেটে ভিতরে ডুকে ঘুমন্ত নানী রওশন আরা (৬৭) ও নাতনী হাবিবা (১৩)কে ধারালো দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। ওই ঘরে নানী ও নাতি দুজনই বসবাস করতো। রওশন আরা বেগমের স্বামী মৃত কাদের সিকদার কনকদিয়া ইউনিয়নের বউলতলী গ্রামের বাসিন্দা।

পরে তাদের ডাকচিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হন। তবে সন্দেহজনক আলামত সুত্রে সিয়াম হোসেন (১৭) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, নাতনী হাবিবাকে বরিশাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।

এব্যাপারে জানতে স্থানীয় চেয়ারম্যান শাহীন হাওলাদার কে প্রতিবেদকে একাধিক বার কল করলে ব্যস্ত পাওয়া গেছে। পরে পুনরায় কল করলে ফোন বন্ধ পাওয়া গেছে।

এবিষয়ে বাউফল থানার নবাগত ওসি এটিএম আরিচুল হক বলেন, এব্যাপারে পুলিশি তৎপরতা সহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে কি কারণে তাদের উপর এ হামলা চালানো হয়েছে তার কারণ জানা যায়নি। জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category