• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে -এমপি হেলাল

banglar anandabazar / ৩৯২ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার।। নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার (৪ঠা এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে ট্যাব বিতরণ ও গরীব অসহায়,হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ করা হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হুসেইন এর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানের সঞ্চালনায় ট্যাব ও চেক বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন-৫১,নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

তিনি বলেন,মোবাইল ট্যাব তথ্যপ্রযুক্তির একটি অংশ।সেইটার অংশ হিসাবে ট্যাবগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের মেধাবী শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশের একটি অংশ হওয়ার গৌরব অর্জন করবে। আর দেশের শিক্ষাখাত আরো একধাপ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে নানা ধরনের সরকারি সেবা খুব কম সময়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। বর্তমান বিশ্বের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের মূল হাতিয়ার হল প্রযুক্তি ।

তিনি বলেন,দেশে প্রযুক্তির বিস্ময়কর অগ্রযাত্রা বর্তমানে পুরোপুরি দৃশ্যমান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দেশের শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা,অর্থনীতি, রাজনীতি,নিরাপত্তা, সংস্কৃতিসহ প্রতিটি মৌলিক ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব এনে দিয়েছে প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনা। আধুনিক প্রযুক্তির ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের প্রবেশ করাতে নওগাঁর রাণীনগরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হেলাল এইসব কথা বলেন।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহম্মেদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন,জনশুমারী কাজে ব্যবহারের জন্য গত বছর সরকার এই ট্যাবগুলো ক্রয় করেন। এরপর শুমারী শেষ হওয়ার পর এই ট্যাবগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও আগামীর স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ করতে সরকারের পক্ষ থেকে দেশের মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রাণীনগর উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে মোট ১শত ৬৮টি ট্যাব বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত উপজেলার ১৫ জন অসহায়,গরীব ও হত- দরিদ্রদের মাঝে চিকিৎসার সহায়তা হিসেবে (৬ লাখ ৭০ হাজার) টাকার অনুদানের চেক বিতরণ করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ দুলু,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারময়ান মোঃ জারজিস হাসান (মিঠু), মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ ফরিদা পারভীন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

 

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category