• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সাংবাদিক খলিলুর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস

banglar anandabazar / ৪০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি।। নলছিটি পৌর কর্তৃপক্ষের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আজ ৬ এপ্রিল -২০২৩ তারিখ সাংবাদিক খলিলুর রহমান মৃধাকে খালাসের রায় প্রদান করেন বরিশাল সাইবার ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক ( জেলা ও দায়রাজজ )মো: গোলাম ফারুক। সরকার পক্ষের আইনজীবী ছিলেন সাইবার বরিশালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এ্যাড.মো: ইশতাক আহমেদ রুবেল। বিবাদী পক্ষ সাংবাদিক মো: খলিলুর রহমান মৃধার আইনজীবী ছিলেন মো:জাহিদুর রহমান রাজিব। নলছিটি পৌরসভার টিআর আত্মসাৎ সংক্রান্ত বিষয় ফেসবুকে লেখার অপরাধে নলছিটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিল শহিদুল ইসলাম টিটু বাদী হয়ে গত ১১/০৫/২০২১ খ্রি: তারিখ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৬/২৯ ধারায় নলছিটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো:খলিলুর রহমান মৃধার বিরুদ্ধে মামলা রুজু করেন। জি. আর নলছিটি থানার মোকদ্দমা নং ৭১/২০২১। আদালত ৫ জন স্বাক্ষীর জবাব বন্দী গ্রহন করেন। স্বাক্ষীরা হলেন নলছিটি পৌরসভার মেয়র আ: ওয়াহেদ খাঁন,প্যানেল মেয়র মো: পলাশ তালুকদার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু প্রমূখ।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category