• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে সুমন হত্যা ২৫জনের বিরুদ্ধে মামলা, আটক ২

banglar anandabazar / ৪১৫ Time View
Update : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটি যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমন ওরফে কানপচা সুমন (৪২) হত্যার ঘটনায় বৃহস্পতিবার (৬এপ্রিল) তার বোন সাবেক মহিলা কাউন্সিলর শিউলি আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। দায়েরকৃত হত্যা মামলায় ১৩জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১০/১২জনসহ ২৫জনকে আসামী করা হয়েছে।

এরআগে ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে থানা পুলিশ সুমনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মোঃ মুহিবুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে নলছিটি শহরের ত্রাস আওয়ামীলীগের একাধিক নেতাকর্মী কূপিয়ে জখমসহ পঙ্গু করে দেয়ার ঘটনায় অভিযুক্ত যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমন ওরফে কানপচা সুমনকে প্রকাশ্য শহরে কুপিয়ে হত্যার ঘটনা নিয়ে উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। কে বা কারা এ হত্যা মিশনে জড়িত তাই নিয়ে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে।

জানাগেছে, বুধবার রাত ১০টায় নলছিটি শীতলপাড়া সড়কে আমজেদ হোসেনর ছেলে যুবলীগ কর্মী কানপচা সুমন হাসপাতাল সড়কের মাথায় সামনে একটি চায়ের দোকানে দাড়ানো ছিল। হঠাৎ করে ৪/৫জন যুবক ধাড়ালো রামদা-চাপাতি নিয়ে তাকে উপোর্যুপোরী কুপিয়ে জখম করলে যুবলীগ কর্মী সুমন ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, নলছিটি শহরের ত্রাস ও যুবলীগ কর্মী নিহত কানপচা সুমন গত বছর আওয়ামীলীগ কর্মী রুহুলকে কুপিয়ে গুরুত্বর জখম করায় বর্তমানে সে পঙ্গুত্ব বরন করেছে।অপর দিকে ৮/৯মাস পূর্বে নলছিটি উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক রিপনকে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এছাড়া একমাস আগে উপজেলা যুবলীগের আহবায়ক সাবেক ভাইসচেয়ারম্যান দুলাল শরীফের মেয়ে জামাই ছাত্রলীগ কর্মী মুন্নার সাথে বিরোধের জের তার বন্ধু ইনানকে কুপিয়ে আহত করে।

সূত্রগুলো জানায়, মূলত সুগন্ধা নদী থেকে অবৈধ বালু সিন্ডিকেটের কোটি কোটি টাকার ভাগ-ভাটোয়ারা নিয়ে নিহত কানপচা সুমনে সাথে বিরোধ ও পূর্ব বিরোধের জের এসব সহিংস ঘটনাই কানপচা সুমন হত্যার নেপথ্য কারন বলে এসব সূত্র জানিয়েছে।

নলছিটি থানা পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর পরেই অভিযান চালিয়ে পুলিশ এজাহার নামীয় আসামী রাজিব মল্লিক ও সালমান এলাইচ সাগর নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যবহত রয়েছে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category