• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সুজানগরে নির্বিঘ্নে চলাচলের জন্য কাঁচা সড়ক সংস্কারের উদ্যোগ নিলেন – শাহীনুজ্জামান

banglar anandabazar / ৩৭৬ Time View
Update : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

এম মনিরুজ্জামান,পাবনা।। সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের উপযোগী করতে কাঁচা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বৃহস্পতিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ফুলাল দুলিয়া গ্রামের শতাধিক পরিবারের চলাচলের উপযোগী করতে কাঁচা সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঐ এলাকায় একটু বৃষ্টি হলেই পানিতে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। সড়কটি বিভিন্ন স্থানে ভাঙ্গা থাকায় তাদের দীর্ঘদিনের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়।এতে করে শতাধিক পরিবারের সদস্যরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য ইতিপূর্বে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে।এ সময় তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান,পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেহেদী মাসুদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category