• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সুজানগর পৌরসভায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময়

banglar anandabazar / ৪১০ Time View
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

এম মনিরুজ্জামান, পাবনা।। সুজানগর পৌরসভার মধ্যে অবস্থিত সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন দের সাথে পৌরসভার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পাবনার সুজানগর পৌরসভার আয়োজনে, হলরুমে ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান। আরো বক্তব্য দেন, ইমাম মাওলানা রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান,আরিফ বিল্লাহ,নয়ন মাহমুদ প্রমুখ। পরে ইমাম ও মুয়াজ্জিন দের মাঝে ঈদের সম্মানি প্রদান করা হয়।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category