• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শেখ হাসিনা সরকার অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী-এমপি হেলাল

banglar anandabazar / ৪০০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার।। নওগাঁর আত্রাইয়ে কর্মরত সাংবাদিকের সাথে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির

সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

তিনি বলেন,প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।

তিনি আরও বলেন,গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সংবাদপত্র ও
সাংবাদিকের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রামানিক,নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল,

গণমাধ্যমকর্মী সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, মুযাহিদ খান,ওমর ফারুক,মজিদ মুল্লিক, প্রভাষক রুহুল আমিন,উত্তাল মাহমুদ,আবুহেনা মোস্তফা কামাল,কাজী রহমান,শামসুজ্জামান সেন্টু,আঃ জব্বার,এমরান মাহমুদ প্রত্যয়,ফরহাদ রকি প্রমুখ। পরে শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা কর্মরত সাংবাদিকদের মাঝে এমপি হেলাল তার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category