• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সুজানগরে ক্যান্সার কিডনি রোগীদের মাঝে চেক বিতরণ

banglar anandabazar / ৩৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

এম মনিরুজ্জামান, পাবনা।। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে,ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস,জন্মগত হৃদরোগ,স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে চেক বিতরণ করেন, প্রধান অতিথি পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান। আরো বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category