• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

বাউফলে রাতের অন্ধকারে চুরি ডাকাতি করতে গিয়ে জনতার হাতে চোর আটক

banglar anandabazar / ৭৮২ Time View
Update : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।। পটুয়াখালীর বাউফল উপজেলায় রাতের অন্ধকারে চুরি ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক দুর্ধর্ষ চোর। ঘটনাটি ঘটেছে উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া গ্রামে শুক্রবার (২৮শে এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে। পরে জনতা ওই রাতেই উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।

জিজ্ঞাসাবাদে ওই দুর্ধর্ষ চোর জানায় তার নাম মোঃ আলমগীর হোসেন (৩৮), পিতা মোঃ আবদুল শহিদ। তিনি ভোলা জেলার লালমোহন থানার লালমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি আরও জানান, একসময় সে পেশায় একজন মাইক্রো গাড়ি চালাতো। এখন সে নদীতে জাল বাওয়ার পাশাপাশি একজন পেশাদার চুরি ডাকাতি করে আসছে। তবে সাথে কে কে ছিল তা বলেননি।

ভুক্তভোগী রিপন গাজী বলেন, আমরা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পরি এমন সময় বিদ্যুৎও ছিলনা। ঘরের দরজা জানালা প্রতিদিনের ন্যায় ভালো করে আটকিয়ে রাখি। কিন্তু হঠাৎ এমন সময় বিদ্যুৎ চলে আসে এবং আমার ঘুম ভেঙে যায়। ওই সময় দেখতে পাই ঘরের দরজা খোলা আর চোর আমার ঘরের মাঝদুয়ালে সুকেকের ডালা খুলছে। সাথে সাথে কে কে বলাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে চোর বলে ডাকচিৎকার দিলে সে আমাকে বলে ডাকাডাকি করলে গুলি করব বলে দৌড়ে চলে যাওয়ার সময় চোর চোর বলে ডাকচিৎকার দিলে এলাকার লোকজন চারিদিক থেকে পড়ে দৌড়ে ধরে ফেলে।

এদিকে স্থানীয় মেম্বার জালাল মোল্লা, রাসেল চৌকিদার, কাবু, নুরু সিকদার, বাবুল চৌকিদার সহ একাধিকরা জানান, আমরাও স্থানীয়দের সাথে একত্র হয়ে চোর ধরতে সক্ষম হয়েছি। তবে চোর দৌড়ে পালানোর সময় কাটাতারে পেচিয়ে পড়ে একটু আহত হয়। এসময় তার কাছ থেকে একটি রেন্স, একটি চাকু ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। পরে স্থানীয় চেয়ারম্যানকে খবর পূর্বক তার পরামর্শক্রমে ওই রাতেই থানা পুলিশের কাছে সোর্পদ সহ উদ্ধার হওয়া মালামাল বুঝিয়ে দেওয়া হয়।

এদিকে আরও জানা যায়, চর কালাইয়ায় এক বিধবার ঘরের ভেন্টিলেটর ভেঙে ওই রাতেই বিদ্যুৎ না থাকায় তার অন্ধকারে চোর আটক হওয়ার আগে বিধবার সর্বস্ব লুটি নিয়ে গেছে। তারা ধারণা করছেন এই চোরের দ্বারাই এমন কাজ হয়েছে। তবে সে একা নয় সাথে আরও লোক আছে।

এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান এসএম ফয়সল আহমেদ বলেন, হঠাৎ করে এলাকায় চুরি ডাকাতি বেপরোয়া হয়ে উঠেছে। চুরি ডাকাতি রোধে প্রশাসনের দৃষ্টি কামনা করে আমি প্রতিদিন প্রতিনিয়ত পাহারা দিচ্ছি।

এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা জানিয়ে বলেন, চোরকে জনতা এসে দিয়ে গেছে। চোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category