ঝালকাঠি প্রতিনিধ।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদার, ঝালকাঠির আইনজীবি তরিকুল ইসলাম তারেক এর চেম্বারের সামনে ১ সেপ্টেম্বর সকালে সন্ত্রাসী হামলা শিকার হয়েছেন।
এ বিষয়ে জাকির হোসেন কবির হাওলাদার জানান, ১ সেপ্টেম্বর সকালে আমি আওয়ামী লীগ সরকার কর্তৃক বিস্ফোরক মামলার হাজিরা দিতে ঝালকাঠিতে জাই, আমার আইনজীবী তরিকুল ইসলাম তারেকের চেম্বারে বসে বেলবনে স্বাক্ষর করি, এরই মধ্যে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী এসে আমার উপর হামলা করে।