নিজস্ব প্রতিবেদক, কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় অবৈধ বেহুন্দি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীর অমুয়া খালের ঘোষেরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
কাঠালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানীর নেতৃত্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩টি রাক্ষুসে বেহুন্দি জাল ও কয়েকটি ড্রাম জব্দ করা হয়।
পরে জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ আক্তার।