• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ঝালকাঠির কাঠালিয়ায় অবৈধ বেহুন্দি জাল ধ্বংস

banglar anandabazar / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় অবৈধ বেহুন্দি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীর অমুয়া খালের ঘোষেরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

​কাঠালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানীর নেতৃত্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩টি রাক্ষুসে বেহুন্দি জাল ও কয়েকটি ড্রাম জব্দ করা হয়।

​পরে জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ আক্তার।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category