• শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

কাঠালিয়ার ইউএনও মো: মকবুল হোসেন ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত

banglar anandabazar / ৭৫ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ (বা চলতি বছর) এ ঝালকাঠি জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে মনোনীত হয়েছেন কাঠালিয়া উপজেলার সফল উপজেলা নির্বাহী অফিসার মো: মকবুল হোসেন

​প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায় থেকে তাকে এই গৌরবময় স্বীকৃতি দেওয়া হয়।

​তিনি শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত হওয়ায় কাঠালিয়া উপজেলার সর্বস্তরের সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক মহলের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

​এক প্রতিক্রিয়ায় স্থানীয়রা জানান, মো: মকবুল হোসেন সাহেব কাঠালিয়ায় যোগদানের পর থেকেই অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তার গৃহীত নানামুখী পদক্ষেপ আজ জেলা পর্যায়ে প্রশংসিত ও পুরস্কৃত হলো। এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো কাঠালিয়া উপজেলাবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।

​ইউএনও মো: মকবুল হোসেন তাঁর এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আগামী দিনে কাঠালিয়া উপজেলার শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থার আরও উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category