• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

কাঠালিয়ায় ডিবি পুলিশের অভিযানে ২৫০ পিচ ইয়াবা সহ আটক তিনজন 

banglar anandabazar / ৩১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

কাঠালিয়া প্রতিনিধি।। ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল মহোদয়ের মাদক বিরোধী অভিযান সফল করতে, ওসি ডিবি মনিরুজ্জামান এর নির্দেশনায়, এসআই সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে, ২০ ডিসেম্বর বুধবার রাত ১১ টায় কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের মোদাচ্ছের ফরাজির বাড়ির সামনে ইট সোলিং রাস্তার উপর হইতে, ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা সহ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামের ফিরোজ মাতুব্বরের ছেলে হাসান মাতুব্বর ও ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের আমির হোসেনের ছেলে রাব্বি আলম সাগরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি চৌকস দল। একই দিনে ওসি ডিবি মনিরুজ্জামান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার অন্য একটি চৌকস দলের বিশেষ অভিযানে কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের হাবিবুর রহমানের পুত্র আব্দুর রহিমকে ১০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

One response to “কাঠালিয়ায় ডিবি পুলিশের অভিযানে ২৫০ পিচ ইয়াবা সহ আটক তিনজন ”

  1. blue sky peptide tadalafil review

    blue sky peptide tadalafil review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category