কাঠালিয়া প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পল্লি সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী আমুয়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবাস চন্দ্রের ছেলে রাজিব চন্দ্রের রয়েছে মেসার্স রাজিব এন্টারপ্রাইজ নামে ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা। নিজ উপজেলায় চাকরির সুবাদে উপজেলার বটতলা বাজারে চালিয়ে যাচ্ছে এজেন্ট ব্যাংকি শাখা।
নাম প্রকাশে অনইচ্ছুক পল্লি সঞ্চয় ব্যাংকের সদস্য জানান, পল্লি সঞ্চয় ব্যাংকের চারকি করে সদস্যর টাকা নিয়ে এজেন্ট ব্যাংকি ব্যাবসা করেন রাজিব। তদন্ত করলে বেরিয়ে আসবে তার সকল তথ্য।
এ বিষয়ে রাজিব চন্দ্র জানান, এজেন্ট ব্যাংকিং শাখাটি আগে আমার ছিলো এখন নেই, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি আমি শাখাটি বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের ডিগেন চন্দ্র হাওলাদার এর পুত্র সমীর চন্দ্র হাওলাদার এর কাছে বিক্রী করেছি। তবে সে সাইনবোর্ড কেন পরিবর্তন করেনি সেটা আমি বলতে পারিনা।
এ বিষয়ে কাঠালিয়ার পল্লি সঞ্চয় ব্যাংকের ম্যানেজার পূর্ণিমা রানী হালদার জানান, সরকারি চাকরিকরে কোন অর্থ লেনদেন কারী প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে পারবেনা।