• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

কাঠালিয়ায় প্রবাসীর স্ত্রীকে মারধর করে স্বর্নলংকার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ

banglar anandabazar / ৪৬৮ Time View
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মালায়েশিয়া প্রবাসী মোঃ ওয়াদুদ (মনির) এর মা কুরসিয়া বেগম ও স্ত্রী রেখা আক্তারকে মারধর করে স্বর্নলংকার ও নগদ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার সাবেক ইউপি সদস্য মোশারফ হাওলাদার ও তার ছেলে সিপন, সপন, রিমন, মিজান এবং মোশারফের ভাই মোতালেব এদের বিরুদ্ধে।

লুট হওয়া কানের দুল

লুট হওয়া কানের দুল

শনিরবার সকাল ১১ টায় মনিরের স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় জানান, শুক্রবার বিকালে পরিকল্পিত ভাবে মোশারেফ এবং তার ছেলেরা আমার উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে। আমার শাশুড়ি বাধা দিতে আসলে তারা তাকেও মারধর করে। আমার মাথা এবং হাতে পায়ে ইট দিয়ে আঘাৎ করে, আমার গলার চেইন এবং কানের দুল ও হাতে থাকা মোবাইল নিয়ে জায়। ঘর রং করানোর জন্য ৩ লক্ষ টাকা বাসায় ছিলো তাও তারা ঘরে ডুকে নিয়ে জায়। পুলিশ আসার খবর পেয়ে মোশারেফ তার ছেলেদের নিয়ে পালিয়ে জায়, তাই আমাদের প্রান রক্ষা পায় সন্ত্রাসি মোশারেফের হাত থেকে।

প্রবাসী মানির জানান, ভুমিদশ্যু মোশারেফের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এবং জমি নিয়ে সালিস বৈঠক চলমান রয়েছে এই মূহুর্তে আমার স্ত্রী এবং মাকে মারধর করে মোবাইল, টাকা ও স্বর্নলংকার লু্ট করে নিয়ে গেছে। আমাদের বাড়ি ছারা করে। বিরধী জমিতে ভবন নির্মান করেছে।

লুট হওয়া মোবাইল

এবিষয়ে মোশারেফ জানান, মনিরের বউ রেখা তার লোকজন দিয়া আমার ঘর দরজা কুপিয়ে ভাংচুর করেছে।

এবিষয়ে আওরাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিঠু সিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনি কাঠালিয়া থাকেন আমি আসতে আছি।

লুট হওয়া গলার চেইন

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী জানান, এ বিষয়ে এখন পর্যুন্ত কোনো অভিযোগ পাওয়াযায়নি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category