• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

কাঠালিয়ায় আদালতে মামলা চলমান থাকা সত্বেও মুক্তিযোদ্ধা পরিবারের গাছ কেটে নিলেন।

banglar anandabazar / ৬২৬ Time View
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার, আমুয়া গ্রামের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা জব্বার খলিফার খলিফার স্ত্রী আমেনা বেগমের, পৈতৃক জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের বাহার আলীর পুত্র বাবুল ও তার দল বলের উপরে।

আমেনা বেগম জানান, আমার পৈতৃক সম্পত্তি থেকে জোর পূর্বক ৫০ হাজার টাকার গাছ কেটে নিয়েছে বাবুল। ওই জমিতে ঝালকাঠি জেষ্ট আদালতে মামলা চলমান। জাহার মামলা নং ৩৯/২০১৯। জমি আমুয়া মৌজার ১৪৫০ খতিয়ান দাগ নং ১৬৪৩, ১৬৬৭। আমেনা আরো জানান গাছ কাটার খবর পেলে আমি কাঠালিয়া থানায় জানই তখন পুলিশ এসে গাছ নিতে নিষেধ করলেও তাতে থেমে নাই বাবুল ও তার লোকজন। পুলিশের নিষেধাজ্ঞার পরেও গাছ কেটে নিয়াছে বাবুলের লোকজন।

বাবুল জানান, উক্ত বিরোধী জমির কবলা সুত্রে মালিক আমি।
আমার জমির গাছ আমি বিক্রী করেছি।

 

 

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category