• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

কাঠালিয়ায় দুই শতাধিক গাজা গাছ সহ চাষি আটক

banglar anandabazar / ৬৬৫ Time View
Update : রবিবার, ১২ মার্চ, ২০২৩

ইলিয়াস হাওলাদারঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ২০৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে কাঠালিয়া থানার পুলিশ। এসময় জমির মালিক (গাঁজাচাষী) রমেন বেপারি (৬০) ও তার প্রতিবেশী পরেশ বেপারি (৪৬) কে আটক করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের উত্তর মরিচবুনিয়া গ্রামের (৭নং ওয়ার্ড) বেপারি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এ গাজা গাছ উদ্ধার করেন এবং তাদেরকে আটক করেন। আটককৃত রমেন বেপারী ওই গ্রামের মৃত গনেশ বেপারীর ছেলে এবং পরেশ বেপারী একই গ্রামের মৃত গোপাল বেপারীর ছেলে।
অভিযান পরিচালনা করেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ আলী, পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীনসহ পুলিশের একটি দল। ঘটনাস্থল পরিদর্শন করেন (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা।
 কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত গাঁজাচাষীদের বিরুদ্ধে কাঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মামলা রুজুর পরে আসামীদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে।
শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category