• শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

কাঁঠালিয়ায় ৩৪০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ও এলএলপি সেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

banglar anandabazar / ৯৩ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 ​নিজস্ব প্রতিবেদক, কাঁঠালিয়া: ঝালকাঠির কাঁঠালিয়ায় চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকদের ভাগ্য বদলে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উপজেলার ৩৪০০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে কৃষি উপকরণ, সার ও বীজ বিতরণের ঘোষণা দেওয়া । ​

আজ সহয়েছেকালে উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে এলএলপি (Low Lift Pump) সেট বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম। ​অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কৃষি কর্মকর্তা জানান, “আমরা উপজেলার মোট ৩৪০০ জন কৃষকের তালিকা তৈরি করেছি।

তাদের প্রত্যেককে উন্নত মানের বীজ, সার এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদান করা হবে যাতে চরাঞ্চলের কৃষি উৎপাদন আরও গতিশীল হয়।” ​উপস্থিত সাংবাদিকদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কাঁঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি বাদল হাওলাদারসহ অন্যান্য সংবাদকর্মীগণ।

​বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কাঁঠালিয়ার কৃষি এখন আরও লাভজনক হয়ে উঠবে। বিশেষ করে এলএলপি সেটের মাধ্যমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় খরা মৌসুমেও চাষাবাদ অব্যাহত রাখা সম্ভব হবে। ​ ​

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category