• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

কাঠালিয়ায় চাঁদাবাজি মামলার আসামি মহিলা মেম্বারের স্বামীসহ ৪জন

banglar anandabazar / ৫০৪ Time View
Update : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার, গরু ব্যবসায়ী ফুলমিয়ার উপর গরু চুরির অভিযোগ এনে গভির রাতে লোকজন সহ ঘরে ডুকে ফুলমিয়ার স্ত্রী শারমিন বেগমের স্ত্রীর শ্লীলতা হানী, এবং হত্যার ভয় দেখিয়ে টাকা নেওয়ার কারনে ঝালকাঠি আদালতে মামলা করেছেন ফুলমিয়ার মা লাইলী বেগম।

মামলা সুত্রে জানাযায়, ১১ মার্চ শনিবার দিবাগত রাত আনুমানিক ১২ টার সময়, চেঁচরীরামপূর ইউনিয়নের মহিলা মেম্বারের স্বামী মৃত কাদের তালুকদারের ছেলে ছালাউদ্দিন তালুকদার শাহিন (৫৫), পশ্চিম চেঁচরী গ্রামের মৃতু হুমাউইন খানের ছেলে মামুন খান (৩৫), মৃতু মতি খানের ছেলে জুয়েল খান (৩৫), মহিষকান্দি গ্রামের মৃতু নুরুল ইসফাম ফরাজীর ছেলে তোকাচ্ছের ফরাজী (৪৫) সহ আরো ৪/৫ জন ফুলমিয়ার বসতঘরে অনাধিকার প্রবেশকরে, ফুলমিয়ার স্ত্রী শারমিনের শ্লীলতা হানী করে, এবং মটোর সাইকেলে করে উঠিয়ে নেওয়ার জন্য টানাহেঁচড়া করে শারমিনের পরনের ওরনা ছিরে ফেলে। পশ্চিম চেঁচরী গ্রামের মিজানুর খান নামের এক ব্যাক্তির গরু চুরির অপবাদ দিয়ে ৮০ হাজার টাকা দাবী করেন। টাকা না দিলে ফুলমিয়াকে হত্যা করার ভয় দেখিয়ে ৪০ হাজার টাকা নেয়। বাকি আরো ৪০ হাজার টাকার জন্য ১৬ মার্চ সকালে অভিযুক্ত ব্যাক্তিরা পুনরায় ফুলমিয়ার বাড়িতে জেয়ে গালিগালাজ করে।

ফুলমিয়ার স্ত্রী শারমিন জানান, ১১ মার্চ রাত ১২ টার সময় অভিযুক্ত ব্যাক্তিরা এসে আমাদের ঘরে হামলা করে, ঘড়ের দরজায় লাথি মারে, গোয়াল ঘড়ের দরজা ভেঙে ফেলে, তখন আমরা দরজা খুললেই অকত্য ভাষায় গালি গালাজ করে, চোর বলে গালি দিতে থাকে, বলে তোর স্বামী গরু চুরি করে এনেছে, এখন তোরা ৮০ হাজার টাকা দিবি, টাকা না দিলে তোর স্বামীকে যেখানে পাবো সেখানে প্রান শেষ করে দিবে এই বলে ভয় দিখিয়ে ৪০ হাজার টাকা নেয়। আরো ৪০ হাজার টাকার জন্য ১৬ মার্চ সকালে আবার আমাদের বাড়িতে এসে তারা গালিগালাজ করে।

 

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category