• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

বাউফলে ভাগ্নেকে খুনের উদ্দেশ্যে জখম করায় র‍্যাবের হাতে কুখ্যাত মামা গ্রেফতার

banglar anandabazar / ৪৬৪ Time View
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।। পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরীতে পূর্ব বিরোধের জের ধরে ভাগ্নেকে খুনের উদ্দেশ্যে গুরুত্বর রক্তাক্ত জখম করায় র‍্যাবের হাতে মামা গ্রেফতার হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, ভাগ্নে মোঃ আল মামুন (৩৩), পিতা-মোঃ আব্দুল কাদের হাওলাদার, সাং-পোনাহুড়া, কালিশুরীর সাথে পূর্ব থেকে মামা মোঃ মোকলেছুর রহমান (৪৫), পিতা- মৃত আব্দুর রশিদ শিকদদার, সাং- কালিশুরীর বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত ১২ এপ্রিল ২০২৩ ইং ভোর ৫টার দিকে ফজরের নামাজ শেষে বাসায় ফেরার সময় মামা মোঃ মোকলেছুর রহমানের নেতৃত্বে অজ্ঞাত ৩/৪ জন দেশীয় অস্ত্র-সস্ত্র, দা, লাঠি-সোটা ও লোহার রড নিয়ে মোঃ আল মামুনের বড় ভাই মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৫) এর উপর আক্রমণ করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।

এদিকে মামা মোকলেছুর রহমান ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আবু বক্কর সিদ্দিক কে মাথা লক্ষ্য করে কোপ দেয় এবং তা তার বুকের বাম পাজরের উপর লাগে এবং সে রক্তাক্ত জখম হয়। আবার পুনরায় আবু বক্কর সিদ্দিক এর উপর একইভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কোপ দিলে তা তার বাম হাতের কনুর নিচে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে তার ডাক চিৎকার শুনে তার ভাই মোঃ আল মামুন সহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাদের পরিবারের সবাইকে প্রকাশ্যে হত্যার হুমকী দিয়ে চলে যায়।

পরবর্তীতে আহত আবু বক্কর সিদ্দিককে গুরুতর অসুস্থ্য অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরে মোঃ আল মামুন তার মামা মোঃ মোকলেছুর রহমান কে প্রধান আসামি করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তারিখ-১৩/০৪/২০২৩ইং, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু করা হয়।

তারই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-১ গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি মোঃ মোকলেছুর রহমানকে পটুয়াখালী সদর থানার লেকের পাড় এলাকা থেকে রোববার (১৬ এপ্রিল) সাড়ে ১১টার দিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এখন আাসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর পূর্বক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category