• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

বাউফলে সত্তরোর্ধ্ব বৃদ্ধের লাশ উদ্ধার

banglar anandabazar / ১৯১ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী।। পটুয়াখালীর বাউফলে আঃ রাজ্জাক খলিফা (৭২) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে কালাইয়া নৌ-পুলিশ।

শনিবার(৩১ আগষ্ট) বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকার নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। আঃ রাজ্জাক উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের খলিফা বাড়ির মৃত. তোজম্বর খলিফার ছেলে।

নিহত আঃ রাজ্জাক খলিফার ছেলে মোঃ জাহাঙ্গীর খলিফা জানান, তার বাবা  মানসিক রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার তিনি নিখোঁজ হন। শনিবার সকালে স্থানীয়দের কাছে জানতে পারেন কালাইয়া নৌ ফাঁড়ির পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। এরপর ফাঁড়িতে গিয়ে তার বাবার লাশ সনাক্ত করেন।

কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমান বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত  ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category