ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার।। নওগাঁর রাণীনগরে রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১ টায় অত্র প্রতিষ্ঠান চত্বরে এসএসসি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাহাদাত হুসেইন এর সভাপতিত্বে রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোছাঃ চাঁদ আক্তার বানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,
নওগাঁ -০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী দিনের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে।এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে সেটাই আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য।
আজ মঙ্গলবার দুপুরে রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হেলাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ দুলু,মহিলা ভাইস-চেয়ারময়ান মোছাঃ ফরিদা পারভীন,রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।